অর্থনীতি ও বাণিজ্য

মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন আতপ চাল

জি টু জি ভিত্তিতে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি গোল্ডেন স্টার নামের একটি জাহাজ। 

এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান। 

শুক্রবার (১৭ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

বায়ান্ন/এসএ



সম্পর্কিত খবর