তৈরি পোশাক শ্রমিকদের চলমান মজুরি আন্দোলন ও শিল্পাঞ্চলের অস্থিরতায় দেশের পোশাক খাতে তিন থেকে চার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে ক্ষতির পরিমাণ আরো বাড়বে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা তৈরি হচ্ছে। এতে রপ্তানি আয়, উৎপাদন সক্ষমতা ও আন্তর্জাতিক বা
বেনাপোল থেকে ঢাকাসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন পরিবহন মালিকেরা। এতে কাউন্টারে এসে বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ভারতফেরত যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে ফিরছেন।
আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় নিহত নড়াইলের কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যার পরিবারে এখন চলছে শোকের মাতম। সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন স্বজনরা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও দলীয় নেতাকর্মীরা।
মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো হত্যাযজ্ঞ, ধর্ষণ ও ব্যাপক যৌন সহিংসতার অভিযোগের সত্যতা পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালত বলেছে, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে।
নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ নয় পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।