রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। শুক্রবার রাশিয়ার মস্কোয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।
নরসিংদীর পলাশে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে বিএনপি সরকারের সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। তিনি অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের রায়কে উপেক্ষা করছে।
নড়াইলের লোহাগড়া পৌরসভার মদিনাপাড়ায় পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশু শাহরিয়ার আহমেদ রাফির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
একসময় পড়ে ছিল অনাবাদি। আগাছায় ভরা সেই পতিত জমিই এখন পরিণত হয়েছে সবুজে ঘেরা বাণিজ্যিক ফলবাগানে। সারি সারি ড্রাগন ফলের গাছ, পাশাপাশি মাল্টা ও কমলার চাষ। ফলন আর বিক্রিতে মুখর হয়ে উঠেছে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের ছয় বিঘার এ বাগান।
'মানবতার পাশে কোলা ইউনিয়ন বিএনপি'—এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রয়োজনীয় উপকরণ এবং নারীদের মাঝে পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়েছে।
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মচারীদেরই পরিকল্পিত ছক ছিল বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ব্যাংকের তিন কর্মকর্তা-কর্মচারীসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।