বর্ণাঢ্য আয়োজনে নোবিপ্রবিতে চতুর্থ ন্যাশনাল সায়েন্স ফেস্টের উদ্বোধন অনুষ্ঠিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘চতুর্থ নোবিপ্রবি ন্যাশনাল সায়েন্স ফেস্ট-২০২৬’-এর উদ্বোধন হয়েছে। শনিবার (৩ অক্টোবর ২০২৬) একটি র্যালির মাধ্যমে দুই দিনব্যাপী আয়োজিত এ ফেস্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।







