সারাদেশে নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে যশোরের বেনাপোলে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ঘাট এলাকায় লাশ ভেসে উঠলে নৌপুলিশ স্থানীয়দের সহায়তায় সেগুলো উদ্ধার করে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতার অপব্যবহারসহ মিথ্যাচার চালাচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি, পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টালের নামে মনগড়া ফটোকার্ড বানিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে এবং মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ। শুক্রবার নিউইয়র্কে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির অর্থনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ চুক্তিতে সই করেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়