নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রদল
নোয়াখালীর কবিরহাট উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্রদল। শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং উচ্চশিক্ষার পথে উৎসাহিত করতে এ আয়োজন করা হয়।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্রদল। শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং উচ্চশিক্ষার পথে উৎসাহিত করতে এ আয়োজন করা হয়।
যশোর জেলার ৯৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আট উপজেলায় ভোটকেন্দ্রের তালিকায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নামের বানান ও প্রতিষ্ঠানের পরিচয় সংশোধন থেকে শুরু করে কেন্দ্রের ভবন পরিবর্তন, নতুন কেন্দ্র নির্ধারণ, দুটি কেন্দ্র বিলুপ্তি এবং ওয়ার্ড পুনর্গঠনের কারণে ভোটার এলাকা পুনর্বিন্যাস—সব মিলিয়ে ৫৪টি পরিবর্তন করা হয়েছে।
বাউফলে কীটনাশক পানে জাকিয়া বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া ৭ নম্বর ওয়ার্ডের আকন বাড়িতে এ ঘটনা ঘটে।
"ধর্ম যার যার, রাষ্ট্র সবার"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাউফল উপজেলা শাখার উদ্যোগে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁর রাণীনগরে সড়কে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা টাকা এবং অন্তত ৮টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এ সময় ছিনতাইকারীদের মারধরে ৪ জন পথচারী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে উপজেলার বেলঘড়িয়া-বিলকৃষ্ণপুর সড়কের বেলঘড়িয়া ইসলামের ভিটা নামক স্থানে।
যশোরে শার্শা উপজেলায় ফেনসিডিল মামলায় পাকশিয়া শিমুলতলা গ্রামের স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।
দেশে জীবাশ্ম জ্বালানির আর কোনো নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংলায় মানববন্ধন হয়েছে।