রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে এখনই সৌরবিদ্যুৎ চালু করার দাবি
সুন্দরবনবিনাশী রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে এখনই সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করার দাবি জানানো হয়েছে। বক্তারা বলেন, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে এবং একই সাথে পরিবেশের জন্য বিপজ্জনক।







