ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে একটি ছিল দ্বিপক্ষীয় সফরের, আর অন্যটি বঙ্গোপসাগরীয় বহু-খাতভিত্তিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগের (বিমসটেক) সভাপতি হিসেবে।
যুবসমাজের উদ্যোগে বান্দরবানের আলীকদমে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ-পূর্ব পালং পাড়া একতা যুব কল্যাণ সংগঠনের আয়োজনে এবং আলীকদম থানা ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। এছাড়াও আসামিকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ ২১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাৎক্ষণিক তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নোয়াখালীর কবিরহাটে সংবাদ প্রকাশের জেরে দৈনিক জনবাণীর সাংবাদিক শহিদকে প্রকাশ্যে ‘হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়া’সহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিমের বিরুদ্ধে।
নওগাঁর রাণীনগরে টহল পুলিশের গাড়ি থেকে মাত্র ৫০০ গজ দূরেই নাহিদুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষক এবং কাপড় ব্যবসায়ী আবু রায়হানকে মারধর করে প্রায় ৪৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ। ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর পরিবর্তনজনিত কারণে ঝড়, বন্যা, খরা, সাইক্লোন, জলোচ্ছ্বাস এ দেশের নিত্যসঙ্গী। এসবের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ 'বজ্রপাত' প্রতি বছর অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।