পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন।
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।’
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শ্রম অভিবাসন এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ভারতে পাচার হওয়া দুই কিশোরী সাজা ভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে।
নড়াইল সদরের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে ‘চিরন্তন নজরুল’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘নজরুল বর্ষ’ উপলক্ষে এতে আবৃত্তি, চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে।