রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০ জুনের হিসাবে এ তথ্য জানিয়েছেন মন্ত্রী।
নড়াইলে মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’-এর ডিস্ট্রিবিউশন হাউসের উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের রূপগঞ্জ এলাকার মুস্তারী কমপ্লেক্সে ফিতা ও কেক কেটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’ পালিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
পটুয়াখালীর বাউফলে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় কালাইয়া বন্দর বাজারের ‘মমতা সুজ’ নামের এক জুতার দোকানের তালা ভেঙে মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
নড়াইল পৌরসভাধীন ডুমুরতলা এলাকার তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদ্রাসার এক শিশুকে (৮) বলাৎকারের অভিযোগে শিক্ষক মাহবুবুর রহমানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।