পঞ্চগড়ে নদীর রক্ষাবাঁধ দখল করে প্রভাবশালীদের বহুতল ভবনসহ স্থাপনা নির্মাণ
পঞ্চগড় শহরের কোলঘেঁষা করতোয়া নদীর রক্ষাবাঁধ দখল করে গড়ে উঠেছে বহুতল ভবন, সেমিপাকা ঘর, দোকানসহ নানা স্থাপনা। কেউ আবার বাঁধের ব্লক সরিয়ে নদীর জমিতে গাছ লাগিয়ে আরসিসি পিলার ও ইট দিয়ে দেয়াল তৈরি করে অভিনব কায়দায় জমি দখল করেছেন।







