গত ছয় মাসে দেশে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সময়ে মব তৈরির চেষ্টা চললেও কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেনি বলেও জানানো হয়।
নড়াইল পৌর এলাকার ‘মহিলা কলেজপাড়া’ সড়কের উদ্বোধন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন। রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সড়কটির উদ্বোধন করেন তিনি।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক শহর চৌমুহনীর দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা আব্দুর রহিম ভূঁইয়া (৫৫)। তিনি পেশায় একজন ভ্যানচালক। ছেলেকে টাকা দিতে দেরি হওয়ায় শিলপাটা (বা শিল) দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের জানিপাথরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পারিবারিকভাবে আয়োজিত অনুষ্ঠানে খাবার খেয়ে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে।
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লি) আসনের উপনির্বাচনে নিজেদের প্রার্থী হিসেবে আবারও দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করেছে জামায়াত। একই সঙ্গে তাঁকে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবেও ঘোষণা করা হয়।