ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় চারজনের মৃত্যু
ঝিনাইদহে পৃথক তিনটি মর্মান্তিক দুর্ঘটনায় এক দিনে চারজনের করুণ মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতি, সড়ক দুর্ঘটনায় এক তরুণী এবং ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসব ঘটনায় জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।







