আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম প্রস্তুতির নির্দেশ ইসির
ঢাকা: আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ বা সময়সূচি নিয়ে কোনো নির্দেশনা আসেনি। তবে কমিশন নিজস্ব প্রস্তুতির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকেও আগেভাগে প্রস্তুতি নিতে বলছে।







