বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার ১
যশোরের বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি শফিয়ার রহমান শফিকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা-পুলিশ। আটক শফিয়ার রহমান শফি (৫২) বেনাপোল পোর্ট থানাধীন দুর্গাপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।







