Recent Post

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

Nov 23, 2026Nahed Bayanno - Categories: টপ নিউজ

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন। সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ

শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ

Nov 22, 2026Nahed Bayanno - Categories: টপ নিউজ

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ঢাকায় বৈঠকে বসেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন (জেআরসি)। রবিবার (২২ নভেম্বর) শুরু হওয়া এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহসংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন। সোমবার শেষ হবে এই বৈঠক। চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে