রাণীনগরে নৌকা থেকে বিলে পড়ে বৃদ্ধের মৃত্যু
নওগাঁর রাণীনগরে গরুর ঘাস কেটে নৌকায় বাড়ি ফেরার পথে বিলে পড়ে আব্দুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টায় নৌকা থেকে পড়ে বিলে নিখোঁজ হলে বেলা ১টার দিকে স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করেন।







