Recent Post

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

Jul 08, 2026Nahed Bayanno - Categories: খেলাধুলা , টপ নিউজ

অবিশ্বাস্য, নাটকীয়, অবাস্তব কোন বিশেষণেই আসলে এই জয়ের বর্ণনা দেওয়া যাবে না। মিশরের বিপক্ষে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও রূপকথার প্রত্যাবর্তনে ম্যাচ নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। মাত্র ১৩ মিনিটে ৩ গোল শোধ করে ফারাওদের স্তব্ধ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মেসিবাহিনী।

১৩ জুলাই বরিশাল যাবেন প্রধানমন্ত্রী

১৩ জুলাই বরিশাল যাবেন প্রধানমন্ত্রী

Jul 07, 2026Nahed Bayanno - Categories: টপ নিউজ

জাতীয় নির্বাচনের পর এই প্রথম আগামী ১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করবেন। পাশাপাশি বিভাগীয় শহর বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংগঠনিক সভায় অংশ নেবেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। গতকাল সোমবার (৬ জুলাই) থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে এ কথা জানান তিনি। আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিনা খরচে কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে সরকার।