Recent Post

হাম উপসর্গে একদিনে আরো ৫ শিশুর মৃত্যু

হাম উপসর্গে একদিনে আরো ৫ শিশুর মৃত্যু

Jul 02, 2026Nahed Bayanno - Categories: স্বাস্থ্য , টপ নিউজ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

Jul 02, 2026Nahed Bayanno - Categories: রাজনীতি , টপ নিউজ

ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সিটি ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার নজরুলবর্ষের উদ্বোধন ঘোষণাকালে এ নির্দেশনার কথা জানান প্রধানমন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নজরুল বর্ষের আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি। এ সময় তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে তুলে ধরার আহ্বান জানান।

এইচএসসি পরীক্ষা ও বৃষ্টিতে যানজটে স্থবির ঢাকা

এইচএসসি পরীক্ষা ও বৃষ্টিতে যানজটে স্থবির ঢাকা

Jul 02, 2026Nahed Bayanno - Categories: টপ নিউজ

সপ্তাহের শেষ কর্মদিবসের সকালে টিপটিপ বৃষ্টি আর তীব্র যানজটে স্থবির হয়ে পড়েছে রাজধানীর বড় একটি অংশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টার পর থেকেই মিরপুর, ক্যান্টনমেন্ট, বিশ্বরোড, এয়ারপোর্ট ও টঙ্গীমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। চলমান এইচএসসি পরীক্ষা এবং কর্মজীবী মানুষের অফিসমুখী চাপ-সব মিলিয়ে সকাল থেকেই চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরীক্ষার্থীরা। সরেজমিনে দেখা গেছে, বৃষ্টি ও বিভিন্ন কারণে সকাল থ

তারেক রহমানের চীন সফর সফল হয়েছে: চীনা রাষ্ট্রদূত

তারেক রহমানের চীন সফর সফল হয়েছে: চীনা রাষ্ট্রদূত

Jul 02, 2026Nahed Bayanno - Categories: টপ নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ‘সম্পূর্ণভাবে সফল’ হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজধানীর বারিধারাস্থ চীনা দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। চীনা রাষ্ট্রদূত বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দুই দেশের নেতাদের অর্জিত ঐকমত্য বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে এই সম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ হবে।

প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল

প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল

Jul 02, 2026Nahed Bayanno - Categories: টপ নিউজ

দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় শূন্য থাকা দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।