Recent Post

হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

Jun 20, 2026Nahed Bayanno - Categories: স্বাস্থ্য , টপ নিউজ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতেই ছয়জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর।

বেনজীরকে খুব শীঘ্রই ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে খুব শীঘ্রই ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Jun 20, 2026Nahed Bayanno - Categories: টপ নিউজ

দুবাইতে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে খুব শীঘ্রই ফেরত আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বেনজীর আহমেদ সম্পর্কে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার যে তথ্য চেয়েছিল, তা পরের দিনই পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

বন বিভাগের টিপি পাশের নামে চলছে রমরমা চাঁদাবাজি

বন বিভাগের টিপি পাশের নামে চলছে রমরমা চাঁদাবাজি

Jun 20, 2026Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

ঝিনাইদহ বন বিভাগে ট্রান্সপোর্ট পারমিশন (টিপি) বা বনজ দ্রব্য হস্তান্তরের পাশের নামে চলছে লক্ষ লক্ষ টাকার রমরমা বাণিজ্য। সরকারি নিয়ম অনুযায়ী এই পাস গ্রাহকদের বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও তাদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। এই সিন্ডিকেটের নেপথ্যে বন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।

রাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

রাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

Jun 20, 2026Monjur Alam - Categories: রাজশাহী , টপ নিউজ

নওগাঁর রাণীনগরে পথরোধ করে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার গোনা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটককালে তাদের নিকট থেকে একটি ধারালো চাকু ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

Jun 20, 2026Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

ঝিনাইদহ জেলা শহরে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা শহরে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

Jun 20, 2026Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ‘ঝিনাইদহ জেলা রেললাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি’। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।