Recent Post

আত্রাইয়ে রেললাইনের পাশে পরেছিল হজ্ব এজেন্সি প্রতিনিধির লাশ

আত্রাইয়ে রেললাইনের পাশে পরেছিল হজ্ব এজেন্সি প্রতিনিধির লাশ

Jun 17, 2026Monjur Alam - Categories: রাজশাহী , টপ নিউজ

নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নিয়ামুল বছির (৪৮) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টা নাগাদ এই লাশ উদ্ধার করে জিআরপি থানাপুলিশ।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে জনসমাগমের মধ্যেই ভেঙে পড়ল উপকারভোগীদের প্যান্ডেল, হতাহতের ঘটনা নেই

প্রধানমন্ত্রীর সফর ঘিরে জনসমাগমের মধ্যেই ভেঙে পড়ল উপকারভোগীদের প্যান্ডেল, হতাহতের ঘটনা নেই

Jun 17, 2026Monjur Alam - Categories: সিলেট , টপ নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের উপকারভোগীদের জন্য নির্মিত একটি প্যান্ডেল বুধবার দুপুরে আকস্মিক ঝড়ো বাতাসে ভেঙে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং অনুষ্ঠানের মূল মঞ্চও সম্পূর্ণ অক্ষত রয়েছে।

জনগণের টাকা আর পাচার   হতে দেবো না : প্রধানমন্ত্রী

জনগণের টাকা আর পাচার হতে দেবো না : প্রধানমন্ত্রী

Jun 17, 2026Nahed Bayanno - Categories: টপ নিউজ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের টাকা আর পাচার হতে দেবো না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে। বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জোর করে মুসলিমদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

জোর করে মুসলিমদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

Jun 17, 2026Nahed Bayanno - Categories: টপ নিউজ

ভারতের পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালিদের, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষদের, আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার (১৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে বসবাসকারী বহু মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।

ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ

ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ

Jun 17, 2026Nahed Bayanno - Categories: টপ নিউজ

জেনেভায় জাতিসংঘ কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান প্রথমবারের মতো জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (১৭ জুন) জেনেভায় জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ১৯৫৯ সালে ইউএনএইচসিআরের নির্বাহী কমিটি কার্যক্রম শুরু করার পর থেকে বাংলাদেশ এ

প্রধানমন্ত্রীর আগমনে একরাশ প্রত্যাশা মৌলভীবাজারবাসীর

প্রধানমন্ত্রীর আগমনে একরাশ প্রত্যাশা মৌলভীবাজারবাসীর

Jun 17, 2026Nahed Bayanno - Categories: টপ নিউজ

প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল সফরকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে মৌলভীবাজারের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা। সফরকালে প্রধানমন্ত্রী জেলার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ঘোষণা দেবেন আশা স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে শমশেরনগর বিমানবন্দর চালু ও একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি নিয়ে আশায় বুক বেঁধেছেন স্থানীয়রা।