জমিজমা সংক্রান্ত বিরোধ এবং গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় অন্ততপক্ষে সাতটি বাড়িঘর ও দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ১২জন আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এমফিল ও পিএইচডি গবেষণায় নিয়োজিত শিক্ষকদের জন্য আর্থিক সহায়তা প্রায় দ্বিগুণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অধিভুক্ত কলেজের শিক্ষকদের মানসম্পন্ন গবেষণা, আন্তর্জাতিক মানের প্রকাশনা ও গ্রন্থ প্রকাশে প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ধিত সময়ের মধ্যে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কলেজগুলোকে ফরম পূরণসংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর অনলাইন কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং এরপর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
বান্দরবানের আলীকদমে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ‘আলীকদম প্রেসক্লাব’ ভবন জবরদখলের অভিযোগ উঠেছে। গত শুক্রবার ১২ জুন বিকেলে প্রেসক্লাবের দায়িত্বশীলদের মারধর করে বের করে দেওয়ার পর তালা ভেঙে ভবনটি দখল করা হয় বলে অভিযোগ করেছেন ক্লাবের বর্তমান নেতৃত্ব। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ''বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড''প্রতিপাদ্যকে সামনে রেখে বর্জ্য সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতে শিশুশ্রমের ক্ষতিকর প্রভাব সম্বন্ধে জনসচেতনতা তৈরি এবং তা নিরসনে টিআইবি কর্তৃক প্রণীত সুপারিশসমূহ বাস্তবায়নের দাবিতে রোববার সকাল ১১টার সময় এক মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।