প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিন্ম আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ
রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ৫ শতাধিক নিন্ম আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। মঙ্গলবার বেলা ১১ টায় যাত্রাবাড়ির রায়ে বাগের (বাগানবাড়ি) বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সড়কে এই কম্বল বিতরণ করা হয়েছে।






