শার্শায় অগ্নিদগ্ধ আমেনা খাতুন বাঁচতে চায়
রান্না করার সময় অগ্নিদগ্ধ হয়ে যশোরের শার্শায় দীর্ঘ ২০ দিন যাবৎ বিছানায় ছটফট করছে আমেনা খাতুন (২৪) নামে এক গৃহবধূ। কয়েক দিন প্রাথমিক ভাবে চিকিৎসা শেষে অর্থাভাবে বিনা চিকিৎসায় ধুকে ধুকে দিন পার করছে সে। এ অবস্থায় মেয়ের উন্নত চিকিৎসা না করাতে পেরে ভেঙে পড়েছেন মেয়েটির গরীব বাবা মা। সে একই এলাকার হয়রত আলী ভূঁইয়ার ছোট মেয়ে।





