টাঙ্গাইলে হানাদারমুক্ত দিবস পালিত
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে পাঁচদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান খান ফারুক।




