গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরো এক হাজার ৫২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
ঝিনাইদহ জেলার মসজিদ মন্দিরের উন্নয়নে জেলা পরিষদের উদ্যোগে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপকারভোগী মসজিদ, মন্দির ও ব্যক্তির মাঝে মোট ১৯ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। জেলা পরিষদ সূত্রে জানা যায়, আর্থিক অনুদানের অংশ হিসেবে জেলার ৩১টি মসজিদ, মন্দির ও প্রতিষ্ঠানের মাঝে এ চেক প্রদান করা হয়।
খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ের সশস্ত্র আঞ্চলিক সংগঠন (ইউপিডিএফ গণতান্ত্রিক) এক সক্রিয় সদস্য অজ্ঞাত সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হয়েছে।
ঝিনাইদহ জেলা শহরের রেল লাইন সংযোগ, মেডিকেল কলেজ-কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ও নদী সংস্কারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার সঠিক মুল্য নির্ধারণের দাবী জানিয়েছে জমির মালিকরা। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেনের কাছে জমি ও স্থাপনার মুল্য নির্ধারণের পুণ:তদন্তের দাবীতে স্মারকলিপি পেশ করেন তারা। জেলা প্রশাসক নোমান হোসেন স্মারকলিপি গ্রহণ করে তদন্তের আশ্বাস দেন।
ঢাকা: দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফলে অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে না। তিনি বলেন, পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।