নবাবগঞ্জে ৯টি ইউনিয়নে শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন চলছে
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৩য় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন চলছে। আজ রোববার সকাল ৮টা থেকে নবাবগঞ্জ উপজেলায় ব্যালট পেপারের মাধ্যমে ৯টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভোটরা উৎসব সুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন। সকাল থেকে নারী ভোটাদেও উপস্থিতি চোখে পড়ার মতো।





