আলীকদমে নেত্র নিউজের প্রতিবেদন 'ভিত্তিহীন' দাবি করে মানববন্ধন
বান্দরবানের আলীকদম উপজেলায় অনলাইন সংবাদমাধ্যম নেত্র নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবেদনে স্থানীয় ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসার বিরুদ্ধে ম্রো সম্প্রদায়ের শিশুদের বিনামূল্যে শিক্ষার সুযোগ দিয়ে ধর্মান্তরিত করার অভিযোগ আনা হয়।







