যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) অধ্যয়নরত বাংলাদেশি ২ শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার হিশাম আবুগারবিয়েহকে নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজউইকের প্রতিবেদনে জানানো হয়েছে, লিমনের সাবেক রুমমেট ২৬ বছর বয়সী তরুণ হিশাম আবুগারবিয়েহ যুক্তরাষ্ট্রের নাগরিক। তার বিরুদ্ধে এর আগেও একাধিক সহিংস অপরাধের অভিযোগ ছিল বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা একটি কঠিন সময় পার করছি। বিগত ফ্যাসিস্ট সরকার ও অন্তর্বর্তী সরকারের আমলে অনিয়ম দুর্নীতি ও জালিয়াতির কারণে গর্তে পড়া অর্থনীতি টেনে তোলার সংগ্রামে লিপ্ত বর্তমান সরকার।
নরসিংদীর নাগরিয়াকান্দি পার্ক এলাকায় প্রকাশ্যে অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুর ৩টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাদের আটক করা হয়। পরে দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ২৯৪ অনুযায়ী প্রত্যেককে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।