Recent Post

নড়াইলে হজ প্রশিক্ষণের উদ্বোধন, এবার নড়াইল থেকে হজে যাচ্ছেন ১৯৫ জন

নড়াইলে হজ প্রশিক্ষণের উদ্বোধন, এবার নড়াইল থেকে হজে যাচ্ছেন ১৯৫ জন

Apr 07, 2026Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

নড়াইলে হজ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ প্রশিক্ষণে হজ গমন ইচ্ছুক ১৯৫ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

Apr 07, 2026Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

নড়াইলের লোহাগড়া উপজেলার পূর্ব চরকালনা মধুমতি রেল সেতুর পশ্চিমে ট্রেনে কাটা পড়ে আকরাম মোল্যা (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম লোহাগড়ার চরবকজুড়ি গ্রামের খালেক মোল্যার ছেলে।

নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

Apr 07, 2026Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

নড়াইলের লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র কৃষ্ণ হালদারকে অমানবিক শারীরিক নির্যাতনের অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনিমেশ কুমার বিশ্বাস।

ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

Apr 07, 2026Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

'স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সম্মেল কক্ষে হয় আলোচনা সভা।

ঝিনাইদহে প্রায় ৫ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহে প্রায় ৫ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

Apr 07, 2026Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

ঝিনাইদহে প্রায় পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। সেসময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, কৃষি কর্মকর্তা নূর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনায়েদ হাবিব, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ

বাইকার সিন্ডিকেটের দখলে ফিলিং স্টেশনগুলো, ঘটছে অনাকাঙ্খিত ঘটনা, নিয়ন্ত্রনে হিমশিম খাচ্ছে প্রশাসন

বাইকার সিন্ডিকেটের দখলে ফিলিং স্টেশনগুলো, ঘটছে অনাকাঙ্খিত ঘটনা, নিয়ন্ত্রনে হিমশিম খাচ্ছে প্রশাসন

Apr 07, 2026Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

ঝিনাইদহের কালীগঞ্জে ফিলিং স্টেশন গুলোতে তেল নেওয়াকে কেন্দ্র করে প্রতিদিনই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিশেষ করে শহরের কয়েকটি পাম্পে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠছে যে তা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে উপজেলা ও পুলিশ প্রশাসন। তেল নিতে আসা সাধারণ মানুষ, বাইকার, ব্যবসায়ী ও চাকরিজীবীরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না। সব থেকে বেশি বিপাকে পড়ছে বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টটিভ প্রতিনিধিগন। তাদের প্

২৭এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৭এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Apr 07, 2026Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তেল পাম্পে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে তরুণ শিল্প উদ্যোক্তা রাসেলের স্মার্ট অ্যাপ

তেল পাম্পে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে তরুণ শিল্প উদ্যোক্তা রাসেলের স্মার্ট অ্যাপ

Apr 07, 2026Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে চলমান অস্থিরতার প্রভাব পড়েছে স্থানীয় পর্যায়েও। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন, বিশৃঙ্খলা এবং তেল প্রাপ্তিতে বৈষম্য এখন নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। এই পরিস্থিতি নিরসনে এবার প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে এগিয়ে এসেছেন স্থানীয় তরুণ শিল্প উদ্যোক্তা শেখ ওবায়দুল হক রাসেল।