ঢাকার দুই সংযোগ সড়কে ফের অবরোধ, দীর্ঘ যানজট
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকরা আবারো ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছে। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে তিন দফা দাবিতে এবার সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেলে কয়েক হাজার শ্রমিকের অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।







