আজ মঙ্গলবার থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু। এতে করে রাজধানী ছেড়ে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়ক ও বাস টার্মিনালে বেড়েছে যাত্রীর চাপ। যাত্রাবাড়ী-দোলাইরপাড়-পোস্তগোলা মহাসড়কজুড়ে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও দোলাইরপাড় বাস কাউন্টারে টিকিট সংকট ও বাড়তি ভাড়ার অভিযোগে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগেই শুরু হয়েছে ট্রেনযোগে ঈদযাত্রা। যাত্রীদের বড় অংশই পরিবারকে আগে পাঠিয়ে দিয়েছেন ট্রেনে। এখন নিজেরাই যাচ্ছেন। ঈদের আগে গতকাল ১৬ মার্চ ছিল সরকারিভাবে শেষ কর্মদিবস। ফলে এদিন রাত থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়। প্রতিটি ট্রেনও ছিল কানায় কানায় পূর্ণ। সোমবার রাতের মতো মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে