এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। রোববার (৮ মার্চ) ১৩৭ কোটি ডলারের সমপরিমাণ অর্থ আকুকে পরিশোধ করার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছে
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের ডাকা ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নলডাঙ্গা সড়কের একটি মাঠে আহব্বান করা ওই ইফতার অনুষ্ঠান পন্ড হয়ে যায় । একই মাঠে দুটি পক্ষ ইফতার মাহফিল ডাকলেও শুধুমাত্র সাইফুল ইসলাম ফিরোজ পক্ষই ওই মাঠে ছিল।
নরসিংদীর বেলাবো উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিতি ও হাজিরা খাতায় অনিয়মের অভিযোগ উঠেছে। অনেক দপ্তরে কর্মকর্তাদের উপস্থিতি না থাকলেও হাজিরা খাতা দেখতে চাইলে তা দেখাতে অনীহা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আবার কিছু দপ্তরে হাজিরা খাতা পর্যালোচনায় দেখা গেছে, কয়েকদিন ধরে কোনো স্বাক্ষর নেই।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন। এসময় তার সহযোগী আলমগীর হোসেনও গ্রেপ্তার হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এই সময় এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।