চাঁদাবাজি বন্ধের পর এবার ঝাড়ু হাতে শহর পরিচ্ছন্নতায় নামলেন নবাগত এমপি মাওঃ আবু তালিব। বুধবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতে ওই মহৎ ও ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন তিনি। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে জামায়াত থেকে নির্বাচিত এই সাংসদ নিজেই ঝাড়ু হাতে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক অর্থনীতিবিদ মো. মোস্তাকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মো. মোস্তাকুর রহমানের জন্ম ১৯৬৬ সালের ১২ মে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ব্যাচেলর (সম্মান) এবং মাস্টার্স ডিগ্রি অর্জনের পর ১৯৯২
ঝিনাইদহের কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বারবাজার এলাকা থেকে আনুমানিক ২০/২১ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
বাংলাদেশ পুলিশের নতুন আইজি মো. আলী হোসেন ফকির তার দায়িত্বভার গ্রহণ করেছেন। আইজিপি পদে নিয়োগের পূর্বে তিনি এপিবিএন’র অতিরিক্ত আইজি ছিলেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম এর স্থলাভিষিক্ত হলেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি দায়িত্ব বুঝে নেন।