ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী ১২ মার্চ থেকে। আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. এমাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়।
বাংলাদেশ সচিবালয়ে নিয়মিত অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়ম মেনে সকাল সাড়ে ৯টা থেকে রাত পর্যন্ত অফিস করতে দেখা যাচ্ছে তাকে। প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা সময় দিচ্ছেন সচিবালয়ে। তার দীর্ঘ সময় উপস্থিতি কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও নতুন উদ্দীপনা তৈরি করেছে। এর আগে কোনো প্রধানমন্ত্রীকে সচিবালয়ে নিয়মিত অফিস করতে দেখা যায়নি। ফলে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ১ নম্বর ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের ২
ফ্যামিলি কার্ডের মতো শিগিগিরই কৃষি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘মূলত আমাদের কৃষকদের একটা স্মার্ট কার্ড দেওয়া এবং স্মার্ট কার্ড দেওয়ার ক্ষেত্রে একটি ফ্যামিলি কার্ড নিয়ে আমরা আলাপ করছি। নীতিগতভাবে এটা আমাদের বহু আগের সিদ্ধান্ত। ইনশাআল্লাহ, যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্টে শুরু করতে যাচ্ছি।
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরুর বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ইইউর রাষ্ট্রদূত।