প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা-মার কবরে যান তিনি। সেখানে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
বিএনপি'র চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ঝিনাইদহের কৃতি সন্তান আসাদুজ্জামান আইনমন্ত্রী মন্ত্রনালয়ে দায়িত্ব পাওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে আনন্দ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।
প্রশাসনিক দক্ষতা ও জনসেবার অঙ্গীকারকে পুঁজি করে রাজনীতিতে নামার পরই বাজিমাত করেছেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক সচিব আব্দুল বারী। মন্ত্রিসভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তাঁর স্থান পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর জেলায় বইছে আনন্দের বন্যা।
কর্মকর্তা-কর্মচারী ও বিজ্ঞানী নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। প্লাম্বার পদে নিয়োগ পাওয়া এক ব্যক্তি যোগদান করতে এসে জালিয়াতির আশ্রয় নেওয়ার কথা স্বীকার করলে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন ধরে চলা সকল জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তরুণ ও জনপ্রিয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত। আজ বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তাকে এই গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব প্রদান করা হয়।