নারায়ণগঞ্জের আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেনের গাড়িতে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আড়াইহাজার পৌরসভা বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। ছাত্রদলের সাবেক নেতা আমির হোসেন জানান, নিজে গাড়ি চালিয়ে তিনি বাড়িতে যাচ্ছিলেন। বাইপাস সড়ক পার হওয়ায় সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি বা ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ২৩ লাখ ডলার রেমিট্যান্স। রবিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।
জয়পুরহাট শহরের পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষাখেত থেকে রোববার দুপুরে তায়েফ হোসেন (১৮) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তায়েফ নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মৃত তুহিন সরদারের ছেলে এবং জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।