তৈরি পোশাক শিল্পে উদ্ভূত শ্রম অসন্তোষ নিরসন ও শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে আগামী এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে আয়োজিত ‘সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন’ সংক্রান্ত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত সহিংসতায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আলীকদম উপজেলা শাখা।
টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হৃদয়কে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। একটি বিয়ের অনুষ্ঠানে বিরোধের ঘটনা এবং আসন্ন ভূঞাপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তাঁকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর সমর্থকেরা।
নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে, ভোট গ্রহণ কর্মকর্তা থেকে শুরু করে প্রস্তুত কেন্দ্রগুলোও। এখন শুধু অপেক্ষা ব্যালট বাক্সে রায় পাওয়ার। তবে ঠাকুরগাঁওয়ের এই উপনির্বাচনে শেষ মুহূর্তের অঙ্কে সবচেয়ে বড় প্রভাবক হয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার হিন্দু ভোট এবং আওয়ামী লীগের সমর্থক ভোট ব্যাংক।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার।