বিএনপিকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে : তারেক রহমান
ঘড়ির কাটায় তখন ভোর পৌনে চারটা। তারেক রহমানের অপেক্ষায় রাত জেগে ছিল আড়াই হাজারের পাচঁরুখির জনসভার লোকজন। তারেক রহমান শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর পৌনে চারটার দিকে আড়াই হাজার পাঁচ মুখী বেগম আনোয়ারা কলেজ মাঠে এসে উপস্থিত হন। এ সময় তার নামে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। হাজারো নেতাকর্মী ও স্থানীয় ভোটারের পদভারে উৎসব মুখর হয়ে উঠে জনসভার স্থল। জনসভা মঞ্চে উঠেই তারেক রহমান হাত নেড়ে দলীয় নে







