ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায় বলে এক জনমত জরিপে উঠে এসেছে। একই জরিপে জামায়াতে ইসলামীর পক্ষে জনসমর্থন পাওয়া গেছে ১৯ শতাংশ। বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জরিপ পরিচালনা করে।
চলতি মাসের প্রথম ৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৬৫ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২২ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছ
যশোরের মণিরামপুরে প্রকাশ্য দিবালোকে রানা প্রতাপ (৪০) নামে এক ব্যবসায়ীকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ছয়টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ নিয়ে জেলায় গত ৪৮ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি খুনের ঘটনা ঘটলো।