ঝিনাইদহ-৪ আসনে বহিরাগত প্রার্থী মনোনয়নের প্রতিবাদে বিএনপি কর্মীর রাজনীতি ত্যাগের ঘোষণা
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের নাম চূড়ান্ত হওয়ার খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ফরহাদ হোসেন নামে বিএনপির এক কর্মী প্রকাশ্যে কান ধরে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন।







