সাবেক বিরোধীদলীয় হুইপ, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য মরহুম মশিয়ার রহমান এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য মরহুম শহিদুজ্জামান বেল্টুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রবিবার বিকেলে শহরের ফয়লা রোডের বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মিনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ফেসবুকে আপনারা এমন কোনো লেখা লিখবেন না, যে লেখায় দলের ঐক্য নষ্ট হয়। বিভক্ত দলকে যতটুকু সংহত করা হয়েছে, তা যেন অটুট থাকে।”
উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. নূরুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, শাহজাহান শেখ, জুমিরত আলী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে মরহুম দুই নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পৌর কৃষক দলের আহ্বায়ক ফোরকান আলী।