বরিশাল

ছাত্রশিবির মেধাবীদের হাতে অস্ত্র, মাদক তুলে দেয়নি, দিয়েছে ইসলামী শিক্ষা

বাউফল উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. লিমনের সভাপতিত্বে এ সংবর্ধনা দেওয়া হয়। সভায় জাতীয় ফুটবলার কায়সার হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এস.এম ফয়সাল উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসন বাউফলের জামায়াতের মনোনীত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ছাত্রশিবির এমন একটি সংগঠন যা নির্যাতন, মামলা, হামলাকে সহ্য করে হাঁটি হাঁটি পা পা করে আজ দেশের বিশিষ্ট সকল বিদ্যাপীঠে শীর্ষ স্থান, সাধারণ ছাত্র-ছাত্রীদের মন জয় করে স্থান পেয়েছে। ছাত্রশিবির মাদককে 'না' বলে, ইসলামকে বুকে ধারণ করে। যে হৃদয়ে আল্লাহর স্থান, সেখানে চাঁদাবাজি, দখল, খুন, সন্ত্রাসের স্থান নয়, শুধু শিক্ষার আলোয় মানুষের মন জয় করতে হবে।" তিনি আরও বলেন, "শিক্ষার্থীদের তারা (অন্যান্য সংগঠন) তুলে দিয়েছিল অস্ত্র, মাদক। আর ছাত্রশিবির সেই শিক্ষার্থীদের তুলে দিয়েছিল ইসলামী শিক্ষার আলো, যার আদর্শের পতাকাতলে আজ দেশের বিভিন্ন সেক্টরে শিবিরের মেধাবীরা আসীন।"



সম্পর্কিত খবর