খুলনা

ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর নদী থেকে ট্রাকের হেলপারের অর্ধগলিত লাশ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর রমজান আলী (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত রমজান আলী সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে।

তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। দীর্ঘদিন ধরে তিনি মৃগীরোগে ভুগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনেরা জানান, চার দিন আগে নিখোঁজ হন ট্রাকের হেলপার রমজান আলী। নিখোঁজের পর ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবারের সদস্যরা। আজ দুপুরে বেগবতী নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ সদর থানার এসআই টিপু সুলতান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার লাশটি শনাক্ত করেছে।

 


সম্পর্কিত খবর