রংপুর

তারেক রহমান অচিরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে-পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান অচিরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। দেশের বাইরে,  বিদেশে চায়না, নেদারল্যান্ডসসহ যারা নদী নিয়ে, ব্যারেজ নিয়ে কাজ করছে তাদের সাথে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। তাদের পরামর্শ নিয়ে অচিরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা হবে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

১০ জুলাই শুক্রবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা কৃষি ফার্ম এলাকায় পঞ্চগড় জেলা ও নীলফামারী জেলা সীমান্তে পঞ্চগড় গেইট এর ভিত্তি প্রস্তর স্থাপন করার সময় পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এসব কথা বলেন। 

 

তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি তখন তারা এ নিয়ে আন্দোলন করছে। এরআগে তিস্তার নায়ক বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু বাঁচাও বাহে তিস্তা বাঁচাই স্লোগান নিয়ে সাধারন মানুষের সাথে আন্দোলন শুরু করেছিলেন তখনকার সময়ে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে তাদের আন্দোলনে শরীক হয়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইসতেহারে ঘোষণা করেছিলেন বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। 

পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, সীমান্তবর্তী এ গেটটি নির্মান করা হলে পঞ্চগড় জেলার পরিচিতি আরও বেড়ে যাবে। পর্যটন জেলা হিসেবে পরিচিতি লাভ করবে। 

তিনি বলেন, প্রতি বছর বাজেটের সময় সবগুলো পন্যের দাম বাড়ে। প্রতিটি বাজেটের সময় তেল, ডাল, চিনি, চালসহ প্রতিটি পন্যের দাম বেড়ে যায়। এবারের বাজেটে ৬১টি পন্যের দাম বাড়েনি। 

পঞ্চগড়ের ইতিহাস ও ঐতিহ্যকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় ভাবে উপস্থাপনের জন্য এ গেইট নির্মান করার উদ্যোগ নেয়া হয়।

২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বরাদ্দের আওতায় জেলা পরিষদের পরিকল্পনা ও তত্বাবধানে ৩০ লক্ষ টাকা ব্যয়ে 

পঞ্চগড় গেইট নির্মান কাজের উদ্যোগ নেয়া হয়।

 

স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক অনুমোদনের প্রেক্ষিতে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ইজিপি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এ গেইট নির্মানের কাজ শুরু করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অন্জন কুমার সরকার, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, যুগ্ন সাধারন সম্পাদক তৌকির আহমেদ তুহিন, সাংগঠনিক সম্পাদক ও চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুসা উপস্থিত ছিলেন। 

এরআগে পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ চৌধুরীপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সহায়তা বিতরণ করার পরে মাজিয়াখালী, সিদ্দিকগঞ্জ ও মালচন্ডী এলাকায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন। সীমান্ত গেটের ভিত্তি প্রস্তর স্থাপনের পরে দেবীগঞ্জ সদর ইউনিয়নের আদর্শপাড়া গুচ্ছগ্রাম করতোয়া নদীর বামতীরে নদী ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেন। পরে বোদা উপজেলাধীন কালিয়াগঞ্জ ইউনিয়নের পানিডুবি সেতনাই ব্রীজ সংলগ্ন এলাকার জলাবদ্ধতা নিরসনের স্থান পরিদর্শন করেন।



সম্পর্কিত খবর