খুলনা

নড়াইলের সাতবাড়িয়ায় প্রতিপক্ষের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

নড়াইলের পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের ব্যবসায়ী আলাউদ্দিন শেখের বিরুদ্ধে গুজব ও অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে রোববার (৯ আগস্ট) দুপুরে সাতবাড়িয়া নতুন বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন—লিবিয়া প্রবাসী শফিকুল ইসলাম, লাভলু ফকির ও শারমিন সুলতানাসহ অনেকে।

বক্তারা বলেন, সাতবাড়িয়া গ্রামের সন্তান আলাউদ্দিন শেখ দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা-বাণিজ্য করছেন। একসময় তিনি বিদেশে থাকতেন। কষ্টার্জিত সেই টাকা দিয়ে সাতবাড়িয়ায় মার্কেট নির্মাণসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। অথচ গ্রামের প্রতিপক্ষরা আলাউদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে। তার মানবিকতা ও দানশীলতায় হিংসাত্মক আচরণ করছেন প্রতিপক্ষের লোকজন। এতে এলাকায় শান্তি বিনষ্ট হচ্ছে এবং রেষারেষি বাড়ছে।

এসব অপপ্রচারে যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।

 


সম্পর্কিত খবর