রংপুর

পঞ্চগড়ে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীরা পেল ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী

ইসলামী ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীরা পেল ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী। এ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

৫ সেপ্টেম্বর শনিবার সকালে পঞ্চগড় জেলা শহরের নিমনগরস্থ পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে জেলার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, সংবর্ধনা, শিক্ষাসামগ্রী ও ক্রেস্ট বিতরণ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সংসদের সাহিত্য সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাইদুল ইসলাম।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, কেন্দ্রীয় সংসদের সাবেক পাঠাগার সম্পাদক ও জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি, কামাত কাজলদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান এবং পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি নূরে আলম সালেহীন।

ছাত্রশিবিরের জেলা সভাপতি রাশেদ ইসলাম স্বাগত বক্তব্য দেন ও সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মুহিবুল্লাহ মুহিব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী, তাঁদের অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তি, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতিগণ, পাঁচ উপজেলার দায়িত্বশীল, কর্মী-সমর্থক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর