ময়মনসিংহ

ফুলবাড়িয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা

ফুলবাড়ীয়ায় সাংবাদিক মোশারফ হোসেন শুভ এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে। সাবেক এমপি’র ছেলে এহসানুল আহমেদ রিফাত,  এজিদুল হক, মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ,  মোঃ মাহবুবুল আলম রাকিব ও মোঃ আলমাছসহ ৬/৭ জনকে আসামী করে ফুলবাড়ীয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৯। তারিখ ২২/০৮/২০২৪ইং।

মামলা বিবরণে জানাযায়, সদ্য সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মালেক সরকারের অনিয়ম দুর্নীতি ও এমপি/মন্ত্রীরাইত ক্যাডার পালবে এমন ফোন রেকর্ড প্রচার করায় গত ২২ জুলাই রাত অনুমান ১১ টায় সাংবাদিক মোশারফ হোসেন শুভকে ফুলবাড়ীয়া-ময়মনসিংহ মহাসড়কের উপর জিন্নাহ হলের সামনে হত্যার উদেশ্যে হামলা করে। এমপি’র পুত্র এহসানুল আহমেদ রিফাত সরকারের হুকুমে প্রথমে এজিদুল হক ও জাহাঙ্গীর আলম আকন্দ পিস্তল ঠেকিয়ে পথ রোধ করে। আলমাছ, মোঃ মাহবুবুল আলম রাকিব সহ অজ্ঞাতনামা ৬/৭ জন ধারালো খুর, সুইচ গিয়ার চাকু ও চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে অর্তকিতভাবে হামলা চালায়। পরে প্যান্টের পকেটে থাকা নগদ-৮০ হাজার টাকা, এন্ড্রয়েট মোবাইল ফোন ভাঙ্গে ফেলে। সাথে থাকা একটি পেন-ড্রাইভ যাহাতে ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনিয়ম দূর্নীতির তথ্য চিত্র সম্ভলিত সাক্ষাৎকার ও চাঞ্চল্যকর শুভ হত্যার স্থানীয় জনতার সাক্ষাৎকার সহ গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র রয়েছে, যাহা আসামীরা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়। 

এ ব্যাপারে মোশারফ হোসেন শুভ বলেন, আসামীরা এলাকায় ঘোরাফেরা করছে। অতি দ্রুত গ্রেফতার ও সঠিক বিচার চাই।

 ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, মামলা এফআইয়ার হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলছে।



সম্পর্কিত খবর