বরিশাল

বাউফলে সাইক্লোন মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের দুই দিনের প্রশিক্ষণ

বাউফলে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের আয়োজনে বাউফল উপজেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ ২৬ সেপ্টেম্বর শেষ হয়। সাইক্লোন রেডিনেস প্রজেক্টের আওতায় গত ২৫ সেপ্টেম্বর থেকে এ প্রশিক্ষণ শুরু হয়েছিল।

প্রশিক্ষণে উপজেলার চন্দ্রদ্বীপ ও ধুলিয়া ইউনিয়নের বিভিন্ন সাইক্লোন শেল্টারের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

দুই দিনের প্রশিক্ষণে দুর্যোগ কী, দুর্যোগকালীন করণীয় ও দায়িত্ব, উদ্ধার প্রক্রিয়া, প্রাথমিক চিকিৎসা, সেফগার্ডিং ও সুরক্ষা, যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে সহায়ক হিসেবে ছিলেন প্রকল্প সমন্বয়কারী প্রদীপ দাস, ফায়ার সার্ভিস টিম লিডার সোহরাব হোসেন, ফায়ার ফাইটার কামরুল আহসান, মনিটরিং অফিসার নাসরিন খানম ও প্রকল্প কর্মকর্তা কামরুল আহসান।

 


সম্পর্কিত খবর