বরিশাল

বামনায় অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বরগুনার বামনা সদরের আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে নবগঠিত পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র সদস্য, বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো. রুহুল আমিন শরিফের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভু নাথ ভৌমিকের সুনিপুণ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নিকহাত আরা।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ আকন রানা, বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাহ উদ্দিন হাওলাদার, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, বামনা সদর আর রশিদ ফাযিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট খান মো. জহিরুল ইসলাম ও মো. তৌহিদুল ইসলাম (এপিএস)।

 

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন— আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মো. আবদুল মালেক সিকদার, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জি ও অভিভাবক সদস্য মো. শহিদুল ইসলাম আকন।

 

অনুষ্ঠানে সঞ্চালনায় আরও সহায়তা করেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান সুমন এবং উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সজিব হোসেন মুন্না।

 

এছাড়াও উপস্থিত ছিলেন— উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মতিন আল হোসাইন সেলিম সরদার, সাবেক ছাত্রনেতা মো. ইব্রাহিম মুক্তাদি সিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. দিপু সিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিয়াদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান শিমুল, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি মো. নাসির জমাদ্দার ও যুগ্ম আহ্বায়ক মো. তাওহীদ মোল্লা প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় ভূষিত করতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা অপরিহার্য। আধুনিক ও গুণগত শিক্ষার মানোন্নয়ন, সুশিক্ষার পরিবেশ বজায় রাখার পাশাপাশি ছাত্রীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে রোধে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন বক্তারা।

 

অভিষেক অনুষ্ঠানে নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের বরণ করে নেওয়া হয় এবং তাঁরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর